img

ইরানের বাধায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯৫ শতাংশেরও বেশি কমে গেছে। জাতিসংঘ জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে এখন ৫ শতাংশেরও কম জাহাজ পার হতে পারছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, ২৮ ফেব্রুয়ারি ইরানের অবরোধের পর থেকে হরমুজ প্রণালি সংশ্লিষ্ট জাহাজ চলাচল ৯৫ দশমিক ৩ শতাংশ কমেছে।

তিনি জানান, একই সময়ে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ইউরোপে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৫৩ শতাংশ।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হতো।

মার্চের শুরু থেকেই এই জলপথে চলাচল ব্যাহত হতে থাকে। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

এই বিরতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরে যাওয়া-আসা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপ করেছেন। অন্যদিকে তেহরানও নিজেদের অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমকারী জাহাজে বাধা ও হয়রানি অব্যাহত রেখেছে। তাতে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে।

এই বিভাগের আরও খবর